শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

হিজাব না পরায় ইরানে ‘দই হামলার’ শিকার দুই নারী

  • Update Time : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৮৮ Time View

হিজাব না পরায় ‘দই হামলার’ শিকার হয়েছন ইরানের দুই নারী। দেশটির মাশহাদ শহরে হিজাব ছাড়া একটি দোকানে যাওয়ার পর এক ব্যক্তি তাদের মাথায় দই ঢেলে দেন। এ ঘটনার পর ওই দুই নারী এবং হামলাকারীকে আটক করেছে পুলিশ।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, ইরানে সম্প্রতি দুই নারীর মাথায় দই ঢেলে দেয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

 ওই ভিডিওতে দেখা যায়, ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের একটি দোকানে কেনাকাটা করতে প্রবেশ করেন দুই নারী। দোকানকর্মীর অপেক্ষায় থাকার সময় এক ব্যক্তি হঠাৎ পেছন থেকে হেঁটে এসে ওই নারীদের উদ্দেশে কিছু বলেন। একপর্যায়ে দোকানে রাখা একটি বাটি উঠিয়ে পর্যায়ক্রমে দুই নারীর মাথায় দই ঢেলে দেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান দোকানের বাকি ক্রেতারা। তবে তাৎক্ষণিকভাবেই প্রতিবাদ করেন দোকানের মালিক। ধাক্কা দিয়ে দোকান থেকে বের করে দেন ওই ব্যক্তিকে।

এ ঘটনার পর হামলাকারী ব্যক্তি এবং দুই নারীকে আটক করেছে ইরানের পুলিশ। দুই নারীর বিরুদ্ধে ‘হিজাব না পরে আইন লঙ্ঘন’ এবং ব্যক্তির বিরুদ্ধে ‘বিশৃঙ্খলা সৃষ্টির’ অভিযোগ আনা হয়েছে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category