শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিধি-নিষেধের আওতায় ভারতের ডিজেল ও পেট্রোল রফতানি

  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ২৯২ Time View

ভারত সরকার ডিজেল ও পেট্রোল রফতানিতে বিধি-নিষেধ আরোপ করেছে। জ্বালানির সহজলভ্যতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে

শনিবার দেশটির সরকারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার ডিজেল ও পেট্রোল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার। তবে এই নিষেধাজ্ঞার মেয়াদ কত দিন হবে সে বিষয়ে শনিবার সর্বশেষ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে কিছু জানায়নি নয়াদিল্লি।

ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ওই দুই অঞ্চলে রাশিয়ার তেল রফতানি বন্ধ রয়েছে। তবে ইউরোপের অনেক দেশ ভারতীয় পরিশোধনকারী কোম্পানিগুলোর কাছ থেকে রাশিয়ার তেল আমদানি করে।

গত বছর দেশটির বেসরকারি পরিশোধনকারী সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও নায়ারা এনার্জি রুশ তেল আমদানির পর সেগুলো পরিশোধন করে আগ্রাসীভাবে রফতানি শুরু করে। এতে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করে তারা।

ওই সময় দেশের বাজারে বিক্রি না করে রফতানি বৃদ্ধি করায় ভারতের সরকার জ্বালানি রফতানিতে বিরল বিধি-নিষেধ আরোপ করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category