শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ডিবি কার্যালয় থেকে ফিরে যা বললেন হিরো আলম

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩০৮ Time View

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। শনিবার (১ এপ্রিল) বিকেলে সেখানে ডিএমপির ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেন তিনি।প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন হিরো আলম। ডিবি কার্যালয়ে কেন গিয়েছিলেন, সেটা জানিয়ে ডিবিপ্রধানের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন ফেসবুকে।

ওই পোস্টে হিরো আলম বলেন, ‘ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ও নানা বিষয়ে ডিএমপির ডিবিপ্রধান হারুন সাহেবের সঙ্গে দেখা করেছি। তিনি অনেক আন্তরিক। আর আমার কথাগুলো খুবই গুরুত্বসহ দেখবেন বলে জানিয়েছেন।’

সম্প্রতি পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সোনার দোকান উদ্বোধনের নিমন্ত্রণে বাংলাদেশ থেকে ছুটে যান ক্রিকেটার সাকিব আল হাসান ও কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমসহ অনেকেই।

গত ১৬ মার্চ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের জানিয়েছিলেন, তদন্তের স্বার্থে সাকিব আল হাসান ও হিরো আলমকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

এদিকে গত ২৩ মার্চ রাতে ইন্টারপোলের ওয়েবসাইটের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলাম ওরফে আরাভ খানের নাম যোগ হয়। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category