শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

স্পেনে ভয়াবহ দাবানল, পুড়ে ছাই বিস্তীর্ণ বনভূমি

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ Time View

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দেশটির উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বনভূমি। তবে কর্তৃপক্ষ বলছে, ইচ্ছাকৃতভাবে বনাঞ্চলে আগুন লাগিয়ে দাবানল সৃষ্টি করা হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

ভয়াবহ রূপ ধারণ করেছে স্পেনের উত্তরাঞ্চলের দাবানল, গ্রাস করছে একের পর এক বনভূমি। বাদ যাচ্ছে না ফসলি জমিও।

 লোকালয়ের খুব কাছে আগুন ছড়িয়ে পড়ায় উত্তরাঞ্চলের কয়েকটি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। বন্ধ করে দেয়া হয়েছে পাহাড়ি রাস্তা ও হাইওয়ে। এতে উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
 
দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলবাহিনীর ছয় শতাধিক কর্মী। জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে বিমান ও হেলিকপ্টার। তবে শুষ্ক আবহাওয়া আর তীব্র বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে দমকল বিভাগ।

স্থানীয় প্রশাসন বলছে, ইচ্ছাকৃতভাবে বনে আগুন লাগিয়ে দাবানল সৃষ্টি করা হয়েছে। এরইমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। তবে এর সঙ্গে কে বা কারা জড়িত, সে বিষয়ে কিছু জানা যায়নি। রয়টার্স জানিয়েছে, বনাঞ্চলে ইচ্ছাকৃতভাবে আগুন লাগালে সর্বোচ্চ ৩০ বছরের সাজার বিধান রয়েছে স্পেনে। 

 
এদিকে দাবানলে পুড়ে চলেছে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের দুটি পাহাড়। প্রায় ৩শ’ একরের মতো বনভূমি পুড়ে গেছে এরইমধ্যে। দাবানলের কারণে দুটি শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। তবে দমকলকর্মীদের চেষ্টায় আগুন ধীরে ধীরে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category