শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আইপিএল খেলতে দেশ ছাড়লেন মুস্তাফিজ

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৩০৪ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে শনিবার (১ এপ্রিল) দেশ ছেড়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আজই তার দল দিল্লি ক্যাপিটালসের ম্যাচ রয়েছে।

শনিবার মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালসের প্রতিপক্ষ লখনৌ সুপার জায়ান্টস। এ ম্যাচকে সামনে রেখে সকাল ৮টায় চার্টার্ড বিমানে করে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন ফিজ। ভারতে পৌঁছেই দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

মুস্তাফিজ ছাড়া দিল্লি দলে বিদেশি পেসার আছেন আরও দুজন। তারা হলেন দক্ষিণ আফ্রিকার এনরিখ নর্কিয়া ও লুঙ্গি এনগিদি। নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের কারণে দুজনই এখন প্রোটিয়া দলের সঙ্গে রয়েছেন। তাই লখনৌর বিপক্ষে টাইগার পেসারের খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে। হয়তো সে কারণেই তড়িঘড়ি করে কাটার মাস্টারকে উড়িয়ে নিয়েছে দিল্লি।

গত মৌসুমে দিল্লির হয়ে ৮টি ম্যাচ খেলেছিলেন মুস্তাফিজ। তাতে ৭.৬৩ ইকোনমিতে তিনি নেন ৮ উইকেট। অবশ্য এবার ততটা ফর্মে নেই এ পেসার। দেশের হয়ে এ বছর ৯ ম্যাচ খেলে তিনি নিতে পেরেছেন কেবল ৪ উইকেট। এমন অবস্থায় সুযোগ পেলে ফিজ কতটা জ্বলে উঠতে পারেন, তা-ই ভাবার বিষয়।
গত বছরের ফেব্রুয়ারিতে নিলামে মুস্তাফিজকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। বছরের শেষভাগে মিনি ড্রাফটের আগে ফিজকে রিটেইন করে তারা। মুস্তাফিজ ছাড়াও আরও ১৮ ক্রিকেটারকে রিটেইন করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে দিল্লি রিটেইন করে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল এবং দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ও এনরিখ নর্কিয়াকে। এ ছাড়া শার্দুল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত ও মানদীপকে রিলিজ করে দেয় তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category