শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রাশিয়ায় ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক আটক

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৩২৭ Time View

রাশিয়ায় মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিককে আটক করা হয়েছে। ওই সাংবাদিকের নাম ইভান গার্শকোভিচ। তাকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছে রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।বৃহস্পতিবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এফএসবি জানায়, গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে।

এফএসবিকে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, ইভান গার্শকোভিচ যুক্তরাষ্ট্রের নাগরিক। ২২ বছর বয়সী ইভান ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর একজন সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্রের সরকারের স্বার্থে গুপ্তচরবৃত্তি করছেন বলে সন্দেহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।

গার্শকোভিচের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে রাশিয়ার একটি সামরিক শিল্প কমপ্লেক্সের কর্মকাণ্ডের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ এনেছে মস্কোর নিরাপত্তা সংস্থা। যদিও এ অভিযোগের বিষয়ে কোনো ধরনের প্রমাণ দেয়নি ক্রেমলিন কর্তৃপক্ষ। গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে গারশকোভিচের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category