শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বিচ্ছেদে রূপ নিচ্ছে আলিয়া-নওয়াজের দ্বন্দ্ব

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৯৫ Time View

আলিয়া-নওয়াজ দ্বন্দ্ব যেন থামার নাম নেই। দিন দিন কলহ তো বাড়ছেই সেই সঙ্গে খবরের শিরোনাম হচ্ছেন তারা।

নিজেদের পারিবারিক কলহের জের ধরে এবার বিচ্ছেদের আভাস দিলেন নওয়াজ পত্নী আলিয়া।
সম্প্রতি আদালতে একে অপরের বিরুদ্ধে অভিযোগের পাহাড় নিয়ে হাজির হয়েছিলেন নওয়াজ-আলিয়া। সেখানে স্ত্রী আলিয়া সিদ্দিকীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করেন নওয়াজ। যদিও এরপর ঘটে নানা ঘটনা, পরে নওয়াজ নিজের করা মানহানির মামলা তুলে সমঝোতা সিদ্ধান্ত নেন।
তবে এত ঘটনার পর এবার বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চান আলিয়া। এ নিয়ে আলিয়া বলেন, ‘এবার আমাদের বিবাহবিচ্ছেদ হবেই।’

এদিকে বিচ্ছেদ হলেই যে সব সমস্যার সমাধান হবে তা নয়। কারণ এই দম্পতির দুই সন্তান নিয়েও রয়েছে দ্বন্দ্ব। বিচ্ছেদের পর তাদের সন্তানেরা কার সঙ্গে থাকবে তা নিয়ে এখনও আছে ধোঁয়াশা।

নওয়াজ ও আলিয়ার দুই ছেলে মেয়ে ইয়ানি ও শোরা। ইতিমধ্যেই সন্তানদের অভিভাবকত্ব দাবি করেছেন নওয়াজ। এ নিয়ে আদালতের দ্বারস্থও হয়েছেন। অন্যদিকে সন্তানদের তার বাবার সঙ্গে থাকতে দেবেন না বলে বদ্ধপরিকর অভিনেতার স্ত্রী।

এদিকে দিন কয়েক আগে অভিনেতার ভাই শামস সিদ্দিকিও নওয়াজের বিরুদ্ধে ‘মিটু’ অভিযোগের কথাও উল্লেখ করেছেন। একাধিক অভিনেত্রীর সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন নওয়াজ বলে দাবি তার ভাইয়ের। তাছাড়া শুধু স্ত্রী আলিয়াই নন, অতীতে নাকি পরিবারের একাধিক সদস্যও নওয়াজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলেও দাবি শামস সিদ্দিকীর। এছাড়া অভিনেতার কুমন্তব্যের জন্য নাকি আটকে গিয়েছে নয়’টি ছবির মুক্তিও বলে জানান তার ভাই।

সূত্র: জি নিউজ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category