সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

কুরাসাওয়ের বিপক্ষে যে দল নিয়ে মাঠে নামছে মেসিরা

  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ৩০৮ Time View

আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা জয়ের শততম দিন আজ। ১৮ ডিসেম্বর লুসাইলের আইকনিক স্টেডিয়ামে পরম আকাঙ্ক্ষিত বিশ্বকাপের শিরোপাটা উঁচিয়ে ধরার পর এরই মধ্যে একবার মাঠে নেমেছে আলবিসেলেস্তেরা। পানামার বিপক্ষে সে ম্যাচে লিওনেল মেসির মাইলফলক ছোঁয়া গোলে জয়ও পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টায় কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন তারকা জার্সি গায়ে এদিন দ্বিতীয়বারের মতো মাঠে নামছে আলবিসেলেস্তেরা। প্রথম ম্যাচে পানামার বিপক্ষে হুগো আলমেইদা ও মেসির ফ্রিকিক থেকে করা গোলে ২-০ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা।

পানামার বিপক্ষে গোলটি ছিল মেসির ক্যারিয়ারের ৮০০তম গোল। ক্রিস্টিয়ানো রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে স্বীকৃত ফুটবলে ৮০০ গোল করলেন মেসি। ২০২১ সালের ডিসেম্বরে প্রথম ফুটবলার হিসেবে রোনালদো যখন এই মাইলফলক স্পর্শ করেন, তার ম্যাচ খেলতে হয়েছিল ১ হাজার ৯৫টি। অন্যদিকে মেসি ১ হাজার ১৭ ম্যাচেই ছুঁয়েছেন এই মাইলফলক। রোনালদোর চেয়ে ৭৮টি ম্যাচ কম লেগেছে আর্জেন্টাইন মহাতারকার।

এদিকে, এই ম্যাচে আরও একটি মাইলফলক ছোঁয়ার সুযোগ মেসির সামনে। কুরাসাওয়ের বিপক্ষে একটি গোল করতে পারলেই আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোল পূর্ণ হবে মেসির। এখন পর্যন্ত ১৭৩ ম্যাচ খেলে ৯৯ গোল করেছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা। ইরানের আলি দাইয়ি ও ক্রিস্টিয়ানো রোনালদোরই শুধু আছে পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে ১০০ বা তার বেশি গোল করার রেকর্ড।
ফিফা র‍্যাঙ্কিংয়ে ৮৬ নম্বরে থাকা কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপে খেলা একাদশকেই প্রাধান্য দিতে পারেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। বদলি খেলোয়াড় হিসেবে অভিষেক হতে পারে বেশ কয়েকজন নতুন মুখের।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; গঞ্জালো মন্টিয়েল/ নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা/ নিকলাস ট্যাগলিয়াফিকো; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/ লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার/ জিওভান্নি লো সেলসো; লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ/ লাউতারো মার্টিনেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া।
কুরসাওয়ের সম্ভাব্য একাদশ: এলোয় রুম; রোশন ফন এইজমা, জুরিয়েন গারি, শেরেল ফ্লোরানুস, কুকো মার্টিনা; ব্রান্ডলি কুয়াস, জুনিনহো বাকুনা, লিয়ান্দ্রো বাকুনা, রিচারিও জিভকোভিচ, ভারনোন আনিটা; রাঞ্জেলো জানগা। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category