রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সিশেলসের বিপক্ষে ১-০ গোলে বাংলাদেশের জয়

  • Update Time : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৩০৪ Time View

পূর্ব আফ্রিকার দেশ সিশেলসের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ।

শনিবার (২৫ মার্চ) সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের একমাত্র গোল করেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার তারিক রায়হান কাজী।

এ দিন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হয় নাইজেরিয়ার নাগরিকত্ব ত্যাগ করে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলের। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিংসলেকে মাঠে নামান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আমিনুর রহমান সজিবের বদলে তাকে মাঠে নামানো হয়।

প্রথমার্ধের শুরু থেকেই বাংলাদেশ প্রাধান্য নিয়ে খেললেও গোলের দেখা মিলছিল না। অবশেষে সেই কাঙ্ক্ষিত গোলটি আসে ৪৩ মিনিটে। বক্সের বাইরে জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি-কিক ছিল লাল-সবুজ জার্সিধারীদের গোলের উৎস। জামালের ফ্রি-কিক হেডে ক্লিয়ার করতে চেয়েছিলেন সিশেলসের ডিফেন্ডার ব্র্যান্ডন মলে। তবে বল চলে যায় বাংলাদেশ ডিফেন্ডার তারিক কাজীর কাছে। তিনি নিখুঁত হেডে বল জড়িয়ে দেন অতিথি দলটির জালে।

নিজের অভিষেক ম্যাচে গোলের সুযোগও পেয়েছিলেন কিংসলে। ৬১ মিনিটে মতিন মিয়ার বাড়িয়ে দেওয়া বলটি যখন ধরেছিলেন এলিটা কিংসলে তখন তার সামনে কেবল সিশেলসের গোলরক্ষক আলভিন মিচেল। ইতিহাস গড়া ম্যাচে গোল করে সেই ইতিহাসে আরও রং ছাড়ানোর সুবর্ণ সুযোগটি কাজে লাগাতে পারেননি কিংসলে। যে শটটি তিনি নিলেন সেটা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে।

৮৭ মিনিটে বক্সের বাইরে থেকে ডন ম্যাক্সিমের ফ্রি-কিকে বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো পরাস্ত হলেও বল বাইরে চলে যায় ক্রসবারে লেগে। বেঁচে যায় বাংলাদেশ। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল সেই এলিটা কিংসলের মাধ্যমে। কিন্তু তার নেওয়া শট রুখে দেন সিশেলস গোলরক্ষক। সিরিজের দ্বিতীয় ম্যাচ ২৮ মার্চ।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো, তারেক রায়হান কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, তপু বর্মণ, মো. সোহেল রানা (জনি), রাকিব হোসেন (সুমন রেজা), সোহেল রানা, জামাল ভূঁইয়া (মতিন মিয়া), মজিবুর রহমান জনি (রবিউল) ও আমিনুর রহমান সজিব (এলিটা কিংসলে)।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category