শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

ইউরো বাছাইয়ের আগেই বড় দুঃসংবাদ ডাচ শিবিরে

  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩০৮ Time View

সবশেষ কাতার বিশ্বকাপে দুর্দান্ত সময় কাটিয়েছে নেদারল্যান্ডস। তবে টাইব্রেকারে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে ভার্জিল ভ্যান ডাইকের দল। বিশ্বকাপ শেষ হয়েছে তিন মাস পেরিয়েছে। এবার ডাচদের সামনে নতুন চ্যালেঞ্জ।

শুক্রবার (২৪ মার্চ) ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে নেদারল্যান্ডস। তবে নিজেদের প্রথম ম্যাচেই বড়সড়ো চ্যালেঞ্জ অপেক্ষা করছে ডাচদের জন্য। আজ রাতের লড়াইয়ে প্যারিসের মাঠে ফ্রান্সের মুখোমুখি হবে দলটি।

এমনিতেই ঘরের মাঠে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে খেলবে ফ্রান্স। তার ওপর সবশেষে বিশ্বকাপে ফ্রান্সের দুর্দান্ত পারফরম্যান্স এবং কিলিয়ান এমবাপ্পের আকাশছোঁয়া ফর্ম ভীষণ অনুপ্রেরণা জোগাবে বিশ্ব আসরের রানার্সআপ দলটিকে। তাই সেরা দল নিয়ে মাঠে নামলেও ফ্রেঞ্চদের বিপক্ষে একটু ব্যাকফুটেই থাকত রোনাল্ড কোম্যানের দল।

এতকিছুর পর আরও বড় দুঃসংবাদ থাকছে ডাচদের জন্য। ইউরোর বাছাইপর্বের প্রথম ম্যাচে মাঠে নামার আগের দিন ভাইরাল সংক্রমণে ছিটকে গেছেন নেদারল্যান্ডসের পাঁচ খেলোয়াড়।

তারা হলেন: ডিফেন্ডার মাটাইস ডি লিখট ও স্ফেন বটমান, ফরোয়ার্ড কোডি হাকপো, মিডফিল্ডার জোয়ি ফিয়ারমান ও গোলরক্ষক বার্ট ভেরব্রুহেন। বৃহস্পতিবার ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে জানানো হয়, আক্রান্ত পাঁচজনকেই দেশে পাঠিয়ে দিয়েছেন দলের কোচ রোনাল্ড কোম্যান। আগামী সোমবার জিব্রাল্টারের বিপক্ষেও তাদের না খেলার সম্ভাবনাই বেশি। এই পাঁচ জনের বদলি হিসেবে ইন্টার মিলানের সেন্টার-ব্যাক স্টেফান দে ফ্রেই, বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার রায়ান খাফেনবেখ ও ফিটেসা আর্নেমের গোলরক্ষক শেল শেরপেনকে দলে যোগ করেছেন কোম্যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category