শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাতাসে কাত হয়ে গেল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩০৩ Time View

স্কটল্যান্ডের এডিনবার্গের বন্দরে দাঁড়িয়ে থাকা পেট্রেল নামের একটি জাহাজ তীব্র বাতাসের কারণে কাত হয়ে গেছে। বুধবার (২১ মার্চ) স্থানীয় সময় সকালে স্কটল্যান্ডের এডিনবার্গের বন্দরে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।এরইমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। মূলত গবেষণা ও পুরোনো জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে বের করার কাজে এটি ব্যবহার করা হতো।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশালাকৃতির জাহাজটি ডকের দেয়ালের পাশে ৪৫ ডিগ্রি কাত হয়ে আছে। তীব্র বাতাসের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে এডিনবার্গ পুলিশ। উদ্ধারকাজে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়।

এছাড়া কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরাও অংশ নেন উদ্ধারকাজে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

বিবিসি জানায়, জাহাজটির মালিক যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। জাহাজটি এখন পর্যন্ত প্রায় ৩০টি পুরোনো জাহাজ উদ্ধার করেছে। যার মধ্যে রয়েছে ইউএসএস ইন্ডিয়ানপোলিস। যেটি ১৯৪৫ সালে তিনিয়ান দ্বীপে প্রথম পারমাণবিক বোমার উপাদান নিয়ে গিয়েছিল।

এছাড়া যুক্তরাষ্ট্রের ইউএসএস হর্নেট নামের আরেকটি যুদ্ধ জাহাজও উদ্ধার করে পেট্রেল নামের জাহাজটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category