রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সিসিইউতে ভর্তি অভিনেত্রী উর্মিলা

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ২৭৬ Time View

হৃদরোগে আক্রান্ত হয়ে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিউ) ভর্তি হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর।

বুধবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে এ অভিনেত্রীকে ভর্তি করা হয়।

হাসপাতালের মিডিয়া কো-অর্ডিনেটর মো. সাহেদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, হাসপাতালে ভর্তির পর তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. খন্দকার কামরুল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন।

ডা. খন্দকার কামরুল ইসলাম বলেন, উর্মিলার হার্টে বেশ কিছু জটিলতা রয়েছে। বর্তমানে তাকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিউ) নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। এ মুহূর্তে বেশি কথা বলা যাচ্ছে না। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরের অবস্থা বলা যাবে। তবে ভয়ের কিছু নেই।

এর আগে মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতা বোধ করছিলেন এ অভিনেত্রী। বুধবার সকালে বেশি অসুস্থ পড়েন তিনি। এরপর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category