শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রাহুল গান্ধীর দুই বছরের কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩১১ Time View

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে মানহানিকর মন্তব্যের মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। বৃহস্পতিবার (২৩মার্চ) তাকে দোষী সাব্যস্ত করেছেন গুজরাটের একটি আদালত এই রায়ে দেয়।

এদিকে রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে তাকে ৩০ দিনের জামিন দিয়েছে আদালত। এ সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন কংগ্রেস নেতা।

অন্যদিকে দুবছর বা তার বেশি মেয়াদের কারাদণ্ড হলে সাংসদ-বিধায়কদের পদ খারিজের বিধান রয়েছে ভারতের জনপ্রতিনিধিত্ব আইনে। ফলে রাহুল গান্ধীর সে আশঙ্কাও রয়েছে।

রায় ঘোষণাকে কেন্দ্র করে রাহুল গান্ধী বৃহস্পতিবার সকালে গুজরাটের সুরাটে আসেন। রাজ্যের কংগ্রেস নেতারা তাকে স্বাগত জানান।

আদালতে শুনানিতে রাহুল গান্ধীর আইনজীবী কিরীট পানওয়ালা দাবি করেন, কংগ্রেস নেতার ওই মন্তব্যে কারও (নরেন্দ্র মোদির) ক্ষতি হয়নি। একইসঙ্গে তিনি রাহুল গান্ধীর সাজা কমাতে বিচারক এইচএইচ বর্মার আদালতে সাজা কমানোর আবেদন করেন।

প্রসঙ্গত, ভারতে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্নাটকে রাহুল গান্ধী সব চোরের পদবি ‘মোদি’ হয় কেন প্রশ্ন তুলেছিলেন। সেসময় তিনি উদাহরণ টেনে আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় পলাতক নীরব মোদির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা বলেছিলেন।

ওই বক্তব্যের পর ‘মোদি’ পদবী অবমাননার অভিযোগ এনে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলারই রায় দিল গুজরাটের আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category