রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ছেলে অসুস্থ, তাই ঢাকায় মুশফিক

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩০৮ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ভেসে গেছে বৃষ্টিতে। সিলেটে সিরিজের তৃতীয় ও ফল নির্ধারণী ম্যাচ খেলতে বৃহস্পতিবার (২৩ মার্চ) ফের মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বুধবার (২২ মার্চ) ঐচ্ছিক অনুশীলনে মাঠে ছিল দলের অনেকেই। তবে বৃষ্টি বাগড়া দিয়েছে এদিনও।সিরিজের তৃতীয় ওয়ানডের আগেও পিছু ছাড়েনি বৃষ্টি। এদিন বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুশীলনে নামতে পারেনি টাইগাররা। অবশেষে দুপুর ১টায় অনুশীলনে নামলেও সেখানে ছিলেন না সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। সাকিব ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছেন। বিষয়টি জানা ছিল আগে থেকেই, তবে মুশফিকের অনুশীলনে না থাকার কারণ জানা ছিল না তখন পর্যন্ত।

ছেলের অসুস্থতার কারণে দ্বিতীয় ওয়ানডের সেঞ্চুরিয়ান মুশফিকও ছুটে গিয়েছিলেন ঢাকায়। তাই এদিন তাকে দেখা যায়নি অনুশীলনে। মুশফিকের অনুশীলনে না থাকা ও ঢাকায় ফিরে যাওয়ার ব্যাপারে দলের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) হঠাৎ করে ওর ছেলের শরীর খারাপ হয়েছিল। এজন্য সে ছুটি নিয়ে গিয়েছিল। আজকেই চলে আসছে। সাকিবও চলে আসছে।’বুধবারের এই অনুশীলনে খেলোয়াড়রা যে চাইলেই অনুপস্থিত থাকতে পারেন, সেটাও জানিয়েছেন নাফিস। জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করা এই সাবেক ক্রিকেটার বলেন, ‘আজকে কিন্তু ঐচ্ছিক অনুশীলন ছিল। কোনো দিন ঐচ্ছিক অনুশীলনে ৫ জন আসে, আবার কোনো দিন পুরো দল আসে।’

তবে তৃতীয় ম্যাচে সাকিব বা মুশফিকের খেলা নিয়ে কোনো সংশয় নেই। দুজনই সিলেটের ফিরতি পথে আছেন বলে জানিয়েছেন নাফিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category