শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

জানা গেল ওয়ানডে বিশ্বকাপের তারিখ

  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৯৫ Time View

ক্রিকেটে চলছে বিশ্বকাপের মেলা। প্রতি বছরই হচ্ছে একটি করে আসর। ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে ভারত। ইতোমধ্যে ১৩তম এই আসরের শুরু ও শেষ ম্যাচের তারিখ জানা গেছে।ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বৈশ্বিক এই আসর। আর ফাইনাল ম্যাচ হবে ১৯ নভেম্বর। এই বিশ্বকাপে ১২ স্টেডিয়ামের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে। আর পৃথিবীর সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
৪৬ দিনের এই আসরে দশটি দল খেলবে মোট ৪৮টি ম্যাচ। এ জন্য ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গোহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লক্ষ্ণৌ, ইন্দোর, রাজকোট ও মুম্বাইয়ের স্টেডিয়ামে প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া অফিসিয়াল ওয়ার্মআপের জন্য ‌আরও কয়েকটি ভেন্যু প্রস্তুত করা হচ্ছে।

সাধারণত বিশ্বকাপ শুরুর ১ বছর আগে ভেন্যু ও ফিকশ্চার ঘোষণা করে আইসিসি। কিন্তু এবার রয়েছে কিছু জটিলতা। এখনও ভারত সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। রয়েছে ট্যাক্স জটিলতা।
এদিকে ভারত সফরে পাকিস্তান দলের ভিসা জটিলতা নিয়েও চলছে আলোচনা। মেগা ইভেন্টে পাকিস্তান দলের অংশগ্রহণের বিষয়ে সরকারের সঙ্গে বনিবনা হচ্ছে না দেশটির ক্রিকেট বোর্ডের। এসব বিষয়ে আইসিসির মিটিংয়ে হয়েছে আলোচনা। আলাপ হয়েছে এশিয়া কাপের ভেন্যু নিয়েও। তবে চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে এখনও কিছুই জানায়নি কোনো পক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category