মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

এবার দেউলিয়া হওয়ার পথে ক্রেডিট সুইস ব্যাংক

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৩১৫ Time View

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ও সিগনেচার ব্যাংকের পর এবার দেউলিয়া হওয়ার পথে সুইজারল্যান্ডভিত্তিক বিনিয়োগ ব্যাংক ক্রেডিট সুইস। তবে ঘোরতরভাবে বিপদ ঘনিয়ে আসার আগেই বিশ্বের অন্যতম শীর্ষ আর্থিক লেনদেনকারী এ প্রতিষ্ঠানটিকে কিনে নেয়ার আগ্রহ দেখিয়েছে ইউনিয়ন ব্যাংক অব সুইজারল্যান্ড (ইউবিএস)।

বার্তা সংস্থা রয়টার্সের খবর, ১৬০ বছরেরও বেশি পুরোনো এ ক্রেডিট সুইস ব্যাংক বিশ্বের অন্যতম শীর্ষ বিনিয়োগ এবং আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান। ধারণা করা হয়, বিশ্বের শীর্ষ ৩০ ব্যাংকের মধ্যে ক্রেডিট সুইস একটি। বিশ্লেষকদের আশঙ্কা, ব্যাংকটি দেউলিয়া হয়ে গেলে তার ধাক্কা পুরো বিশ্বের আর্থিক খাতে পড়বে।

গত সপ্তাহে ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারমূল্যের ব্যাপক পতন হয়। তারই ধারাবাহিকতায় ব্যাংকটি তার মোট সম্পদের এক চতুর্থাংশ হারিয়ে ফেলে। পরে বিপদ কাটাতে ব্যাংকটি সরকারের কাছ থেকে ৫ হাজার ৪শ কোটি ডলার ঋণ সহায়তা চায়।

এদিকে ক্রেডিট ‍সুইস ব্যাংককে বাঁচাতে এগিয়ে এসেছে ইউবিএস। বিশ্বের অন্যতম শীর্ষ এ ব্যাংকটি সুইজারল্যান্ডের সরকারকে জানিয়েছে, তারা ক্রেডিট সুইস ব্যাংক কিনতে আগ্রহী। তবে তারা এ লক্ষ্যে সরকারের কাছ থেকে ৬শ কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছে।

তবে সুইস কর্তৃপক্ষ এখনো ইউবিএসকে গ্যারান্টি হিসেবে ৬শ কোটি ডলার দিতে রাজি নয়; বরং সরকার ইউবিএসকে ১৬০ বছরের পুরনো ক্রেডিট সুইস ব্যাংকটি কিনে নেয়ার জন্য চাপ দিচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, খুব সম্ভবত ক্রেডিট সুইস ব্যাংকটি ইউবিএসের সঙ্গে মিশে যাবে। দুটি ব্যাংক যদি একীভূত হয় তবে ক্রেডিট ‍সুইস ব্যাংকের প্রায় ১০ হাজার কর্মী চাকরি হারাতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category