রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ভুটানকে ৮-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ২৯৭ Time View

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে ভুটানকে। সোমবার (২০ মার্চ) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন তৃষ্ণা ও থুইনু। অন্য গোলগুলো করেছেন সুলতানা, প্রীতি, মুন্নী ও সাগরিকা।

বড় জয়ে বাংলাদেশের মেয়েদের গোলের জন্য অপেক্ষা করতে হয় ১৬ মিনিট পর্যন্ত। গোলের খাতা খোলেন তৃষ্ণা। তার টোকা ভুটানের জালে জড়ালে লিড পায় বাংলাদেশ। ২৮ মিনিটে ব্যবধান বেড়ে দ্বিগুণ করেন তৃষ্ণা।

৩৫ মিনিটে সুলতানা আক্তারের গোলে ব্যবধান ৩-০ করে বাংলাদেশ। ৪২ মিনিটে সুরভী গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে স্বাগতিক দল। গোল করেন সুরভী।

৬০ মিনিটে থুইনু মারমার গোলে ব্যবধান হয় ৫-০। পরের মিনিটে ষষ্ঠ গোল করেন মুন্নী। ৬৪ মিনিটে গোল করে ব্যবধান কমায় ভুটানের মেয়েরা। ৭৬ মিনিটে সপ্তম গোল করেন থুইনু মারমা।

৮৫ মিনিটে সাগরিকা গোল করলে ৮-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত হয় লাল-সবুজ দলের। বাংলাদেশ বুধবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাশিয়ার বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category