শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লরেন্সের পর এবার মোহিতের হুমকি পেলেন সালমান খান

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩০২ Time View

বর্তমান সময় মোটেও ভালো যাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের। কিছুদিন আগেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হুমকি পান সালমান। এবার মোহিত গর্গ নামে আরেক ব্যক্তি সালমানকে হুমকি দিয়েছেন।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, এ হুমকি সালমান পেয়েছেন ইমেইলের মাধ্যমে। অফিসিয়াল কাজে যে ইমেইল সালমান খান ব্যবহার করেন, সে ইমেইলেই মোহিত গর্গ নামে ওই ব্যক্তি হুমকি পাঠিয়েছেন।

এ হুমকি অবশ্য গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের মতো প্রাণে মারার হুমকি নয়। এই হুমকিতে হুমকিকারী গর্গ সালমানকে বলেছেন সরাসরি তার সঙ্গে দেখা করতে। এর অন্যথা হলেই বেশ বড়সড় ধাক্কা খেতে পারেন এই অভিনেতা। এমন হুশিয়ারিও করেছেন গর্গ।
হুমকির এ ঘটনায় সালমানের পক্ষ থেকে ম্যানেজার তথা বন্ধু প্রশান্ত গুন্জলকর অভিযোগ করলে লরেন্সসহ গোল্ডি এবং মোহিতের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বাই পুলিশ। এরপরই তদন্তে নেমেছেন তারা।

শনিবার (১৮ মার্চ) গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে আসে। যে সাক্ষাৎকারে লরেন্স সরাসরিই সলমনকে খুন করার হুমকি দিয়েছেন। ওই একই দিনে কিছু সময়ের ব্যবধানে গর্গের ইমেইল থেকেও হুমকি পেয়েছেন সালমান। এই দুই হুমকি একই সূত্রে গাঁথা কি না, সেটিই এখন তদন্তে ব্যস্ত মুম্বাই পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category