মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাশিয়ার পথে চীনা প্রেসিডেন্ট

  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩০৭ Time View

‘শান্তির বার্তা’ নিয়ে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দিনের শেষে তার মস্কো পৌঁছার কথা। চলমান সফরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, সফরের আগে চীনা প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেনের চলমান সংকটকে ‘যৌক্তিক উপায়ে’ সমাধানের বিষয়ে আহ্বান জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে যে সহজ উপায়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে না, সেটি স্বীকার করেছেন চীনের প্রেসিডেন্ট।

এর আগে গত মাসে ইউক্রেন সংকট সমাধানে রাজনৈতিক মীমাংসার জন্য ১২ দফার শান্তি প্রস্তাব দেয় চীন। সফরে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ওই প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে। এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও ভার্চুয়ালি কথা বলতে পারেন চীনা প্রেসিডেন্ট।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এর পর এটিই হতে যাচ্ছে চীনা প্রেসিডেন্টে প্রথম রাশিয়া সফর। চলমান যুদ্ধে রাশিয়ার পক্ষে স্পষ্টভাবে সমর্থন না দিলেও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে যাচ্ছেন শি জিনপিং।

প্রসঙ্গত, চীনা প্রেসিডেন্ট এমন সময় মস্কো সফরে যাচ্ছেন, যখন গত শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রুশ প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অর্থাৎ ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসিরি পরোয়ানা জারির পর শি জিনপিংই প্রথম বিশ্বনেতা হিসেবে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category