রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

মেসিকে নিয়ে উপহাসের যৌক্তিক কারণ দেখছেন ব্রাজিলিয়ান ফুটবলার

  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ২৯১ Time View

দিন দশেক আগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে পিএসজি। ইউরোপের মঞ্চ থেকে বিদায় নেয়ার পর প্রথমবারের মতো ঘরের মাঠে খেলতে নামছেন লিওনেল মেসিরা।রোববার (১৯ মার্চ) পার্ক দেস প্রিন্সেসে তাদের প্রতিপক্ষ রেনে। এ ম্যাচে মেসি সমর্থকদের উপহাসের শিকার হতে পারেন বলে মনে করেন ব্রাজিল ও লিঁওর সাবেক ফুটবলার জুনিনহো।

জুনিনহো বলছেন, সমর্থকরা মেসিকে নিয়ে উপহাস করলে তিনি মোটেই অবাক হবেন না। আরএমসি স্পোর্টে কথা বলার সময় তিনি জানান, ‘ও মেসি হলেও কিন্তু মানুষ। সমর্থকদের মনে বায়ার্ন ম্যাচটা মনে থাকার কথা। যে কারণে তাকে উপহাস করা হলে আমি মোটেই অবাক হব না।’

সব প্লেয়ারই চেষ্টা করে সেরাটা খেলতে। মেসিসহ পিএসজির তারকারাও তো এর ব্যতিক্রম নন। তবুও কেন উপহাস হবে মেসিকে নিয়ে? জুনিনহো বলেন, ‘আমরা খেলি, বেতনও পাই। এমন একটা কাজ করি, যেটা আমাদের অনেক পছন্দ। কিন্তু দিনশেষে সবকিছুই কিন্তু সমর্থকদের জন্য।’

মেসি এ মৌসুমে আছেন নিজের সেরা ছন্দে। ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ১৮ গোল এবং ১৭টি অ্যাসিস্ট করেছেন তিনি। তবুও তার উপহাসের শিকার হওয়া লাগতে পারে বলে মত জুনিনহোর। এই ব্রাজিলিয়ান বলেন, ‘মেসি এই মৌসুমে ৩৫ গোল করলেও তাকে উপহাস করাটা স্বাভাবিক। সমর্থকদের এই অধিকার আছে। লিগ ওয়ানে ওরা (পিএসজি) আধিপত্য বিস্তার করে খেলে। কিন্তু ওদের আক্রমণের ধারে ঘাটতি দেখে আমি অবাক হই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category