শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

  • Update Time : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩১৩ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। শনিবার (১৮ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড।

নিজেদের সেরা ক্রিকেট খেলা এবং জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের পর আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ হট ফেভারিট হয়েই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করছে।

২০০৮ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে সাতটি জিতেছে বাংলাদেশ এবং মাত্র দু’টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন,  কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category