শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

চোখে আঘাত পেয়ে হাসপাতালে মিরাজ

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৪৪ Time View

আজ শুক্রবার (১৭ মার্চ, ২০২৩) সকালে দলের অনুশীলনের আগে ক্রিকেটাররা দুই ভাগে ভাগ হয়ে ফুটবল খেলছিলেন। এ সময়ে হাসান মাহমুদের একটি কিক মিরাজের মুখে সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মিরাজ।

সিটি স্ক্যান করানোর জন্য তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রিপোর্টে খারাপ কিছু আসেনি। সেখান থেকে নেওয়া হয় চোখের ডাক্তারের কাছে। চোখের পরীক্ষার রিপোর্ট দুপুরের পর পাওয়া যাবে। তবে যতটুকু জানা গেছে, তার ডানচোখে কিছুটা রক্ত জমে আছে। তবে চোট কতটা গুরুতর তা রিপোর্ট আসার পরই জানা যাবে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ওর চোখে ফুটবল লেগেছে। আমরা ওর সিটি স্ক্যান করেছি। রিপোর্ট ভালো এসেছে। চোখের ডাক্তার দেখানো হয়েছে। চোখে রক্ত জমে আছে। তবে রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে ওর পরিস্থিতি।’

এদিকে দুবাই থেকে বৃহস্পতিবার সকালে দেশে ফিরলেও সাকিব আল হাসান আজ সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন। সকাল আটটার ফ্লাইটে রনি তালুকদারকে নিয়ে সিলেটে পা রাখেন সাকিব। জাকিরের পরিবর্তে রনিকে শেষ মুহূর্তে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। দুজনই বিমানবন্দর থেকে সরাসরি মাঠে আসেন। তামিম ইকবালও অনুশীলন করেছেন। জ্বরে ভুগছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category