শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আর্জেন্টিনায় ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা

  • Update Time : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩১৬ Time View

তীব্র দাবদাহে অতিষ্ঠ আর্জেন্টিনার পূর্ব ও মধ্যাঞ্চল। গত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশটির বিভিন্ন জায়গায়। খবর সিএনএনের।

আর্জেন্টিনার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ১৯৬১ সালের পর চলতি বছরই সবচেয়ে বেশি গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। রাজধানী বুয়েন্স আয়ার্সে ফেব্রুয়ারির শেষ থেকে এ পর্যন্ত প্রায় প্রতিদিনই ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল তাপমাত্রা।

আর্জেন্টিনায় সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল চলে। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এবার তাপমাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। মার্চেও তাপমাত্রা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

দেশটিতে তাপমাত্রা প্রায় প্রতিদিনই রেকর্ড ভাঙছে। যার কারণে দেখা দিয়েছে খরা। নষ্ট হচ্ছে ফসল। কৃষি উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় এরইমধ্যে গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে অন্যতম বৃহত্তম অর্থনীতির দেশটি।

আর্জেন্টিনার কর্ডোবা, সান্তা ফে ও বুয়েন্স আয়ার্সের মতো কৃষিপ্রধান অঞ্চলগুলোতে ভুট্টা ও সয়াবিনের বড় ধরনের ক্ষতি হয়েছে। এমনকি গত বছরের তুলনায় এবার ফসল উৎপাদনের হার অন্তত ২০ থেকে ৩০ শতাংশ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়াও এবারের অতিরিক্ত তাপমাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গম উৎপাদনও। গত বছরের তুলনায় এ বছর আর্জেন্টিনার গম রপ্তানি ২৮ শতাংশ কম হবে বলে ধারণা করা হচ্ছে।

আগামী অন্তত পাঁচ মাস এমন অসহনীয় গরম সহ্য করতে হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category