শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বিশ্বমঞ্চে জীবন শাহাদাৎ

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩২১ Time View

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা জীবন শাহাদাৎ। গত বছরের মতো এবারও তার চলচ্চিত্র দেখানো হবে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজ ১৬ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই আয়োজন শুরু হলো ।

জীবন শাহাদাৎ জানান, নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার চলচ্চিত্র যাত্রার অভিজ্ঞতা খুবই মধুর। এবার যখন জানতে পারি, আমার শর্টফিল্ম ‘নেমপ্লেট’ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে, তখন তাদের ১৭ মার্চ আমার দেশের জাতির পিতার জন্মদিনের মাহাত্ম্যের কথা জানাই।

তিনি আরও বলেন, দিনটি আমাদের দেশের মানুষের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সে কথাও জানাই। সব শুনে তারা খুবই সম্মানের সঙ্গে আমার সিনেমাটি ১৭ মার্চেই প্রদর্শনীর ব্যবস্থা করেন। এটা আমার জন্য পরম পাওয়া। আমি জাতির জনকের জন্মদিনে দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাচ্ছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, এটা সত্যিই অনবদ্য বিষয়। আমি আপ্লুত ও গর্বিত।

এই উৎসবের ষষ্ঠ আয়োজনে বিশ্বের ৬০টির বেশি দেশের জমা পড়া আড়াই শতাধিক সিনেমা থেকে ৯৫টি সিনেমা বাছাই করা হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেন মাহিরা হাসান, সাবেরি ইয়াসমিন, তাজুল ইসলাম, সাজু আহমেদ।

কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দময়ন্তী ভদ্র এর তোলা ফটোগ্রাফি থেকে অনুপ্রাণিত হয়ে, শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে এই চলচ্চিত্রে ভয়েস ওভার দিয়েছেন কলকাতার শিল্পী সংঘমিত্রা সাক্সেনা ও ব্যাবহৃত রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী অরুণা সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category