শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ১১

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৩১০ Time View

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মধ্যাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ১০ জন।

সংবাদমাধ্যম কলম্বিয়া রিপোর্টস জানায়, মঙ্গলবার (১৪ মার্চ) স্থানীয় সময় রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। কয়লা খনিটি রাজধানী বোগোতা থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে সুতাতাউসা এলাকায় অবস্থিত।

বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীরা। অভিযান চালিয়ে হতাহতদের খনির ভেতর থেকে উদ্ধারে অভিযান শুরু হয়। তবে এখনও ওই খনির ভেতরে বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে এরই মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে বিস্ফোরণের কারণ হিসেবে প্রাথমিকভাবে খনির ভেতরে জমে থাকা গ্যাসের কথা বলছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে মূল কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তেল ও গ্যাস কলম্বিয়ার আয়ের প্রধান উৎস। তবে প্রায়ই দেশটির বিভিন্ন খনিতে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এতে প্রতি বছরই প্রাণ হারান অনেক শ্রমিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category