সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

অপুর সঙ্গে নাচের ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন নিরব

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৯৯ Time View

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা মেলেছে ঢালিউড কুইন অপু বিশ্বাস ও অভিনেতা নিরবকে। ঘটনার সূত্রপাত একটি অনুষ্ঠানে গিয়ে পারফর্মেন্সকে কেন্দ্র করে।

মঞ্চে সংগীতশিল্পী প্রতীক হাসানের ‘বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থেকে ডিজে আনসি’ গানে পারফর্ম করছিলেন অপু বিশ্বাস ও নিরব হোসেন। তারকা নাচের তালে মেতে উঠেছেন দর্শকরা। গানের একপর্যায়ে নায়িকাকে কোলে নিয়ে পারফর্ম করতে যান নিরব। কিন্তু এ সময় ধপাস করে উল্টে পড়ে যান দুজনই।

এমন দৃশ্য দেখে দর্শকরাও চমকে যান। কিন্তু মঞ্চে থাকা অন্যদের সহযোগিতায় নিজেদের সামলে পারফরম্যান্স শেষ করেন অপু ও নিরব। তবে সে সময়ে পড়ে যাওয়ার ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এই ভিডিও নিয়ে নানান ধরনের চর্চা হচ্ছে। সে সঙ্গে চলছে সমালোচনাও।  এবার অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার কারণ জানালেন নায়ক নিরব।

তিনি বলেন, ‘অনেকেই হয়তো মনে করছেন অপুর ওজন বেশি। এ কারণে তাকে কোলে তুলতে গিয়ে আমি পড়ে গেছি। বিষয়টি আসলে তা নয়। মূল সমস্যা ছিল স্টেজে। স্টেজের দৈর্ঘ্য খুবই ছোট ছিল। ফ্লোর ছিল টাইলস করা, একদম পিচ্ছিল। ছোট স্টেজে আটজন নৃত্যশিল্পীসহ আমরা দুজন পারফর্ম করছিলাম। সেখানে হাত-পা মেলে সেভাবে নাচার মতো কোনো অবস্থা ছিল না।

এ নায়ক জানান, অপু যে ড্রেসটি পরেছিল সেটার নিচের অংশ সিনথেটিক ফেব্রিক্স ছিল। নাচের সময় তাকে তুলতে গিয়ে পা স্লিপ করে আমি পড়ে গিয়েছিলাম। এটা কেবলই একটা দুর্ঘটনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category