শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

দিদারুল করিমের একক সংগীত সন্ধ্যা ‘গণ-মানুষের গান’ আজ অনুষ্ঠিত হবে

  • Update Time : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩১৫ Time View

ব্রিটিশবিরোধী আন্দোলনের কিংবদন্তি বিপ্লবী ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠির প্রতিষ্ঠাতা, সাহিত্যিক এবং শ্রমিকসংগঠক সত্যেন সেন এর জন্মবার্ষিকী স্মরনে সংগীত শিল্পী দিদারুল করিমের একক সংগীত সন্ধ্যা ‘গণ-মানুষের গান’ বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে আজ (১৫ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোলাম কুদ্দুছ, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং ড. বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। অনুষ্ঠানে সত্যেন সেন এর গান ছাড়াও হেমাঙ্গ বিশ্বাস, লালন শাহ, সলিল চৌধুরী, বীরেণ চট্রোপাধ্যায়, সিগ্ধা বন্দোপাধ্যায়, প্রতুল মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তি, মাহমুদ সেলিম এবং শিল্পীর নিজের লেখা গান পরিবেশন করবেন।

গীতিকার, সুরকার ও সংগীত শিল্পী দিদারুল করিমের সংগীতে হাতেখড়ি বড় ভাই রেজাউল করিমের কাছে। পরে ফরিদপুরের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শ্রী করুণাময় অধিকারীর নিকট সংগীত শিক্ষা লাভ করেন। ছোটবেলা থেকেই ফরিদপুরের শিশু সংগঠন ফুলকি, খেলাঘর, ফরিদপুর থিয়েটার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠি ও বাংলাদেশ নজরুল সংস্থার সাথে যুক্ত। ছায়ানট থেকে নজরুল সংগীত বিষয়ে সমাপনী শেষ করেছেন। নজরুল সংগীত, আধুনিক গান ও ফোক গানের পাশাপাশি গণসংগীত পরিবেশন করেন। ইতিমধ্যে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষনা কেন্দ্রের উদ্যোগে এবং স্টেপ মিডিয়ার ব্যাবস্থাপনায় জাগরণের গান এর চারটি এলবামে কন্ঠ দিয়েছেন এবং সহ-সমন্বায়কের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, শিল্পী দিদারুল করিম জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষনা কেন্দ্র নিবেদিত তার প্রথম মিক্সড এলবাম ‘প্রানে গানে অন্তরে’ এবং একক এলবাম ‘মানব তরনী’ প্রকাশীত হয়। কোলকাতা থেকে প্রকাশিত হয় মৌলিক এলবাম ‘দলছুট মেঘ’। বর্তমানে বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category