শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

লক্ষ্য এবার হোয়াইটওয়াশ

  • Update Time : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৩০৯ Time View

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ সেরার খেতাব জিতেছে বাংলাদেশ। এবার লক্ষ্য হোয়াইটওয়াশ। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি জিততে পারলেই বিশ্বচ্যাম্পিয়নদের লজ্জায় ডুবাতে পারবে সাকিব আল হাসানের দল।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে লাল-সবুজের দল।

প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের স্বাগরিকায় ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টির প্রথম জয় তুলে নেয় টাইগাররা। ম্যাচটিতে ৬ উইকেটের জয় পায় সাকিব বাহিনী। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে কখনও ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে জিততে পারেনি বাংলাদেশ। ফলে প্রথম জয়ে দুর্দান্ত শুরু হয় তাদের।

এই শুভসূচনার রেশ থাকে মিরপুরের ম্যাচেও। দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে প্রথমবারের মতো ক্রিকেটের জনক খ্যাত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার খেতাব অর্জন করে বাংলাদেশ। ম্যাচটি ৪ উইকেটে জিতে নেয় স্বাগতিকরা। যেখানে ক্যারিয়ার সেরা বল করেন মেহেদী হাসান মিরাজ। একাই ৪ উইকেট তুলে নিয়ে ধসিয়ে দেন ইংলিশদের ব্যাটিং ইনিংস।

এ ছাড়া দ্বিতীয় ম্যাচটিতে ব্যাট হাতে জ্বলে ওঠেন নাজমুল হোসেন শান্ত। যদিও তার স্ট্রাইক রেট ছিল না টি-টোয়েন্টিসুলভ। তারপরেও ম্যাচ জয়ের পেছনে ৪৭ বলে শান্তর সেই ৪৬ রান ছিল গুরুত্বপূর্ণ। এদিন মিরাজও ব্যাট হাতে করেন ১৬ বলে ২০ রান। যার মধ্যে ছিল দুটি ছক্কার মার।
এবার টাইগারদের চোখ শেষ টি-টোয়েন্টিতে। এই ম্যাচটি জিততে পারলেই সিরিজ জয়ের পাশাপাশি প্রথমবার বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে পারবে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category