শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

বাংলাদেশের সিনেমা করার জন্য মুখিয়ে আছি :তাসনিয়া ফারিণ

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩২৪ Time View

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছোটপর্দার প্রথম সারির এই অভিনেত্রী সম্প্রতি কলকাতার সিনেমায় অভিনয় করে এসেছেন।

অতনু ঘোষের নির্মিত  ‘আরও এক পৃথিবী’ শিরোনামের সেই সিনেমাটি গত ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের ৪০টি প্রেক্ষাগৃহে। দারুণ প্রশংসা কুড়াচ্ছেন সেই সিনেমায় অভিনয়ের জন্য।

দিন কয়েক আগেই ঢাকায় ফ্যাশন সংক্রান্ত ইভেন্টে উপস্থিত হয়েছিলেন ফারিণ। সেখানে তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশের সিনেমায় তাকে কবে দেখা যাবে? এক গাল হাসি দিয়ে ফারিণ উত্তর দেন, ‘বাংলাদেশের সিনেমায় কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। যদি মনমতো পেয়ে যাই, তাহলে অবশ্যই করা হবে’।

বর্তমান কাজ নিয়ে জানান, ‘আমি আসলে ওটিটি, নাটক কোনো প্ল্যাটফর্মকে আলাদাভাবে দেখছি না। যেখান থেকে ভালো কাজের প্রস্তাব আসছে সেখানেই কাজ করার চেষ্টা করছি।

সম্প্রতি দেশের জনপ্রিয় সংগীত ব্যান্ড অ্যাশেজের মিউজিক ভিডিওতে দেখা গেছে ফারিণকে। অ্যাশেজের ভোকাল ও লিরিসিস্ট জুনায়েদ ইভানের সঙ্গে এক ফ্রেমে দেখা গেছে তাকে। আর মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন জিয়াউল পলাশ। সেখানেও দারুণ প্রশংসা কুড়াচ্ছেন ফারিণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category