রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

অস্কারে সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জিতলেন যারা

  • Update Time : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৩০৫ Time View

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলছে বিশ্বের চলচ্চিত্র জগতের বহুল প্রতীক্ষিত উৎসব একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৫তম আসর। সেখানে জড়ো হয়েছেন হলিউডসহ বিশ্বের বিনোদন জগতের নামি-দামি সব তারকা। এখন পর্যন্ত অধিকাংশ ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়ে গেছে। ঘোষিত হয়েছে সেরা চলচ্চিত্র ও সেরা অভিনেতা-অভিনেত্রীসহ গুরুত্বপূর্ণ সব পুরস্কার।

অস্কারের ৯৫তম আসরে সেরা চলচ্চিত্র ক্যাটগরিতে পুরস্কার জিতে নিয়েছে, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট। দারুণ এ চলচ্চিত্রটি নির্মাণের স্বীকৃতি হিসেবে ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট জিতে নিয়েছেন সেরা পরিচালকের খেতাবও।

কেবল তাই নয়, ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এর শ্রেষ্ঠত্বের মুকুটে যুক্ত হয়েছে আরও কয়েকটি পালক। এর মধ্যে এ চলচ্চিত্রে অভিনয় করা মিশেল ইয়ো জিতে নিয়েছেন ৯৫ত অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার। পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তার চরিত্রের কথা উল্লেখ করে বিশ্বের সব মাকে ‘সুপারহিরো’ বলে আখ্যা দেন এ অভিনেত্রী।

সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা অভিনেত্রীসহ আরও বেশ কয়েকটি পুরস্কার ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’-এর ঘরে গেলেও সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন ‘দ্য মামি’ ট্রিলজির রিক খ্যাত অভিনেতা ব্রেন্ডন ফ্রেজার। ‘দ্য হোয়েল’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।

এর বাইরে, এবারের অস্কারে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন অভিনেতা কে হুই কুয়ান। এবারই প্রথমবারের মতো অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন তিনি। ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমায় অসাধারণ অভিনয়ের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পান কুয়ান।

‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এ বছর সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেমি লি কোর্তোয়া। এ ছবিটির অভিনেতা কে হুই কুয়ানও সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতে নেন। এর মাধ্যমে সেরা পার্শ্ব অভিনেতা এবং পার্শ্ব অভিনেত্রী দুটি পুরস্কারই পেলেন একই চলচ্চিত্রে কাজ করা দুই শিল্পী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category