মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ইউক্রেনের ডিমের বন্যায় ভাসছে ইউরোপ

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৩১১ Time View

ইউক্রেন থেকে রফতানিকৃত অতিরিক্ত পরিমাণে মুরগির ডিম ও মাংস সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপের দেশগুলো। এই রফতানি ব্যবস্থা রীতিমত অনিয়ন্ত্রিত অবস্থায় এসে পৌঁছেছে বলে দাবি করেছে পোল্যান্ডের সংবাদসংস্থা পিএপি। শুধুমাত্র চলতি বছরের প্রথম আট সপ্তাহেই দেশটি থেকে ইউরোপে ডিম রফতানি বেড়েছে ১ হাজার ৩৭০ শতাংশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) এ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি।

এতে বলা হয়, চলতি বছরের প্রথম আট সপ্তাহেই প্রায় ৩২ হাজার ৩০০ টন মুরগির মাংস বিক্রি করেছে ইউক্রেনের মুরগি ব্যবসায়ীরা। যা গত বছরের তুলনায় বেড়েছে ৯৪ শতাংশ। এছাড়া হিমায়িত মুরগির রফতানি বেড়েছে ১৭১ দশমিক ৬ শতাংশ। এ সময় হিমায়িত মুরগি রফতানি হয়েছে ১৬ হাজার ৬৬০ টন।

আর দেশটি থেকে মুরগির ডিম রফতানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৩৭০ শতাংশ। চলতি বছর এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৪৫৭ টন ডিম রফতানি করা হয়েছে।

মূলত ইউক্রেনের সঠিক উৎপাদন ব্যবস্থা ও বাণিজ্যিক বাধার অভাবে ইউরোপকে এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে। ফলে বর্তমানে কম খরচে অধিক লাভের মুখ দেখছেন ইউক্রেনের মুরগি ব্যবসায়ীরা।

এর আগে গত বছরের জুনে ইউরোপীয় কমিশন যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনকে সাহায্য করার উদ্দেশ্যে রফতানির উপর সমস্ত অবশিষ্ট শুল্ক ও কোটা সাময়িকভাবে সরিয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category