শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সৌদির ক্লাব ওহুদের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৯৫ Time View

সৌদির প্রথম বিভাগের ক্লাব ওহুদের বিপক্ষে শনিবার (১১ মার্চ) প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে শুক্রবার (১০ মার্চ) চতুর্থ দিনের মতো অনুশীলনে সময় কাটিয়েছেন ফুটবলাররা। প্রস্তুতি ম্যাচের আগে শিষ্যদের পুরোপুরি প্রস্তুত করতে পরিশ্রম করেছেন কোচিং স্টাফের নতুন-পুরনো সদস্যরা।

আসন্ন ত্রিদেশীয় টুর্নামেন্টকে সামনে রেখে মদিনাতে নিজেদের প্রস্তুত করেছে বাংলাদেশ ফুটবল দল। আর টুর্নামেন্টের আগে নিজেদের সক্ষমতার জানান দিতে ওহুদের বিপক্ষে মাঠে নামবে জামাল-তপুরা।

সৌদি আরবে শুক্রবার ছুটির দিনেও ঘাম ঝরিয়েছেন ফুটবলাররা। সকালে টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে আলাদা আলাদা সেশন করেছেন হেড কোচ হাভিয়ের ক্যাবরেরা। ওহুদের বিপক্ষে নিজের পরিকল্পনারা কথাই জানিয়েছেন খেলোয়াড়দের। এরপর মসজিদে নবাবিতে জুমার নামাজ পড়েছেন তারিক কাজিরা।

বিকেলে প্রায় দুই ঘণ্টার অনুশীলন করেছে লাল সবুজের দল। আর এই ম্যাচের মাধ্যমে দলের বর্তমান পরিস্থিতি পরখ করে নিতে চান বাংলাদেশ হেড কোচ।
বাংলাদেশ ফুটবল দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘এখানে আমাদের ভালো সময় কেটেছে। ত্রিদেশীয় টুর্নামেন্টে আমরা যে কৌশলে খেলতে চাই তা বুঝে নেয়ার যথেষ্ট সময় পাচ্ছি। আমরা খুবই ভাগ্যবান, আমরা ওহুদের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। এই দলটা কিছুদিন আগে মিশরের বিপক্ষে খেলেছে। ম্যাচটা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই মুহূর্তে আমরা কোথায় আছি? ছেলেরা কৌশল কতটা বুঝল, সেটা জানার সুযোগ থাকছে এই ম্যাচে।’

এদিকে ম্যাচটা প্রস্তুতির হলেও, ওহুদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘স্কোয়াডের সবাই অনেক উদ্দীপিত। আমরা সবাই অপেক্ষা করছি আগামীকালের (শনিবার) ম্যাচের জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আশা করি, আমরা এই ম্যাচ থেকে ভালো একটা ফল পাব।’

২২ মার্চ সিলেটে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। বাংলাদেশ ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ব্রুনাই ও সিশেলেস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category