রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

সিয়ামকে আইনজীবী হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী

  • Update Time : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ২৯৬ Time View

দুই বছর বাদে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন চিত্রশিল্পী ও কলাকুশলীরা। বৃহস্পতিবার (৯ মার্চ) চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারির কারণে গত দুই বছর সশরীরে উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’ প্রদান উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

দ্বিতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন হালের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। ‘মৃধা বনাম মৃধা’ সিনেমার জন্য ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এ যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

পুরস্কার গ্রহণ শেষে সিয়াম বলেন, ‘যেহেতু জাতীয়ভাবে স্বীকৃতি পেয়েছি তাই আব্বা আম্মাকে গর্বিত করার সুযোগ পেলাম। আরও উৎসাহিত হলাম যে আরেকটু পরিশ্রম করে কাজ করা দরকার, ঠিকঠাক কাজ করা দরকার। সবসময়ই ভালো করার চেষ্টা থাকে। কাজের ক্ষেত্রে কোনো কমতি রাখতে চাই না। আর প্রধানমন্ত্রী আমাকে বলেছেন বারের এনরোলমেন্ট নিয়ে প্র্যাকটিস শুরু করতে। তিনি আমাকে আইনজীবী হিসেবে দেখতে চান।’ একই সঙ্গে সিয়াম অভিনীত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ নিয়ে প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী।
এবারের আসরে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ডলি জহুর ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। এর মধ্যে ডলি জহুর নিজ হাতেই পুরস্কার গ্রহণ করেন। তবে দেশের বাইরে থাকায় উপস্থিত ছিলেন না ইলিয়াস কাঞ্চন। এজন্য তার পক্ষে তার ভাগনি সম্মাননা গ্রহণ করেন।

পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘যারা পুরস্কার পেয়েছেন, তাদের আন্তরিক শুভেচ্ছা। এটা আমাদের স্বাধীনতার মাস। এই দেশের অভ্যুত্থানের সঙ্গে মার্চ অত্যন্ত গভীরভাবে মিশে আছে। ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন, ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণ, ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস–এই মাসে আপনাদের সামনে আসতে পেরে আমি আনন্দিত। বঙ্গবন্ধু শুধু আমাদের স্বাধীনতা দিয়ে যাননি, আজ যে সিনেমা শিল্প গড়ে উঠেছে, এর সূচনা করেছিলেন তিনি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘করোনা মহামারির সময়ও আমরা পুরস্কার স্থগিত রাখিনি। কম সংখ্যক ছবি মুক্তি পেয়েছিল। অনেকে বলেছিল, ওই বছর পুরস্কার না দিলে ভালো হয়। কিন্তু প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছিলেন, দিতে হবে। যারা এই পরিস্থিতির মধ্যে ঝুঁকি নিয়েছে, কাজ করেছে, তাদের উৎসাহ দেয়ার জন্য পুরস্কার দিতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category