মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

ম্যাচ হেরে হতাশ রোনালদো

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৮৮ Time View

সারা বিশ্বে এক নামে পরিচিত ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবলের এই সম্রাটের নাম নিতে দরকার পড়ে না বিশেষণের। গোলকধাঁধায় ভেলকি দেখিয়ে ভক্তদের উদ্বেলিত করাই যার কাজ। সেই বড় তারকা যখন দলকে জেতাতে ব্যর্থ হন, তখন নেমে আসে অমাবস্যার ঘোরতর অন্ধকার। যে অন্ধকারে দিশেহারা হয়ে পড়েন ভক্তরাও।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল আল-নাসর ও আল-ইত্তিহাদ। যেখানে পর্তুগিজ তারকা রোনালদোর ক্লাব আল-নাসর হেরেছে ১-০ গোলের ব্যবধানে।

ম্যাচটিতে রেফারির শেষ বাঁশিতে ফুটবল সুপারস্টারের বদনও মলিন হয়ে আসে। সতীর্থদের সঙ্গে ভগ্ন হৃদয়ে হেঁটে চলেন ড্রেসিংরুমের দিকে। হারের ক্ষোভে মাঠের পাশে রাখা বোতলে সজোরে চালিয়ে দেন পা। বড় তারকাদের হারের দুঃখ হয়তো এমনই হয়।

হতাশার কথা সামাজিক মাধ্যমে লিখে রোনালদো বলেন, ‘যে ফল এসেছে, সেটি হতাশার। কিন্তু আমরা আমাদের মৌসুমে দৃষ্টি আবদ্ধ রেখেছি, সামনের ম্যাচগুলো ভালো করতে চাই। আল-নাসরের সব ভক্তকে ধন্যবাদ। আমরা জানি আপনারা আমাদের ওপর ভরসা রাখবেন।’
আল-ইত্তিহাদের ম্যাচের আগে টানা চারটি ম্যাচ জিতে এসেছে রোনালদোর ক্লাব। যেখানে তিনি সাতটি গোল করেছেন এবং দুটিতে অ্যাসিস্ট করেছেন। তবে বৃহস্পতিবারের ম্যাচে গোলশূন্য ছিলেন তিনি। প্রতিপক্ষ ইত্তিহাদের হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিলের ফুটবলার রোমারিনহো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category