রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আহত দেব এখন কেমন আছেন?

  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩০৮ Time View

‘বাঘা যতীন’ এর শুটিং করতে গিয়ে বাঁ চোখে গুরুতর আঘাত পান সুপারস্টার দেব। চিকিৎসকের পরামর্শে চোখে ব্যান্ডেজ বেঁধে রাখতে হয়েছে অভিনেতাকে। সেই অবস্থাতেই দোল কাটিয়েছেন। তবে এখন ভালো আছেন দেব। সোশ্যাল মিডিয়ায় সেকথা নিজেই জানিয়েছেন অভিনেতা।

 ‘বাঘা যতীন’ ছবির একটি স্টিল শেয়ার করে দেব লিখেছেন, সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ। এক্কেবারে সুস্থ আছেন তিনি। চেষ্টা করে যাচ্ছেন একটা ভালো ছবি দর্শকদের উপহার দেওয়ার। আর এই কঠিন পরিশ্রম যে দর্শকদের মন জয় করবে, সে বিষয়ে আশাবাদী দেব।

দোলের দিন দেব চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ‘বাঘা যতীন’ ছবির সেট থেকে আবির মাখা একটি ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ব্যাস! ছবি পোস্ট হওয়া মাত্রই উদ্বেগ বাড়ে দেব অনুরাগীদের মধ্যে। দেবের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায়, ছবির অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়েই বাঁ চোখে আঘাত পান দেব। চিকিৎসক পরামর্শ দিয়েছেন চোখে ব্যান্ডেজ বেঁধে রাখতে।

ব্যান্ডেজ বাঁধা চোখেই বান্ধবী রুকমিনী মৈত্র এবং পরিবারের সঙ্গেও আবির মাখা ছবি পোস্ট করেছিলেন দেব। আর দেবের এই পোস্টে শুভাকাঙ্ক্ষীদের শুভকামনায় ভরে যায়। অরুন রায়ের পরিচালনায় ‘বাঘা যতীন’ দেবের অভিনয় জীবনের অন্যতম সেরা একটি মাইলস্টোন হতে চলেছে। একথা দেব নিজে একাধিকবার জানিয়েছেন। প্রচুর কসরত করতে হচ্ছে এই চরিত্রে নিজেকে মেলে ধরার জন্য। এখন দেখার দেব তাঁর দর্শকদের কী উপহার দেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category