সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন গ্রেপ্তার

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৯৭ Time View

দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।

মালেশিয়ার দুর্নীতিবিরোধী সংস্থার বরাত দিয়ে বার্তাসংস্থা এপি জানায়, আগামীকাল শুক্রবার তাকে আদালতে হাজির করা হবে।

মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা বলেছে, ৭৫ বছর বয়সী মুহিউদ্দিনকে শুক্রবার তার ১৭ মাসের শাসনামলে সরকারি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচার সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হতে হবে।

২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার নেতৃত্বে ছিলেন মুহিউদ্দিন। তিনি ওই দেশের দ্বিতীয় সাবেক প্রধানমন্ত্রী, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হলো।

এর আগে ২০১৮ সালের নির্বাচনে হারার পর সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠে। চূড়ান্ত আপিলে হেরে যাওয়ার পর তার ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এখন তিনি জেলে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category