মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

এবার সেঞ্চুরি করে সমালোচনার শিকার বাবর

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৯৫ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে রান করেও অনেক সময় সমালোচিত হতে হয়। যেমনটা হয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। সেঞ্চুরি করলেও স্ট্রাইকরেটের কারণে রিজওয়ানের সমালোচনা করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সায়মন ডুল। এবার সেঞ্চুরি করেও দলকে জেতাতে ব্যর্থ বাবর আজমকেও কাঠগড়ায় তুলেছেন ডুল।

পিএসএলে বুধবার (৮ মার্চ) কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ২৪০ রানের বিশাল পুঁজি গড়েছিল পেশোয়ার জালমি। এই পাহাড়সমান সংগ্রহ গড়ার পেছনে বড় অবদান ছিল অধিনায়ক বাবর আজমের। ৬৫ বলে ১৫ চার ও ৩ ছয়ে ১১৫ রানের ইনিংস খেলেন বাবর। প্রথম অর্ধশত পূর্ণ করতে বাবর খেলেছিলেন ২৪ বল।

তবে এতো বড় পুঁজি নিয়েও জিততে পারেনি পেশোয়ার। ৮ উইকেট ও ১০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছে কোয়েটা গ্লাডিয়েটর্স। মাত্র ৬৩ বলে ২০ চার ও ৫ ছয়ে ১৪৫ রানের ইনিংসে ইতিহাস গড়ে দলকে জয় এনে দেন এই ইংলিশ ব্যাটার।

পেশোয়ারের এই হারের পেছনে অনেকেই দায় দেখছেন বাবরের। এমন ব্যাটিংবান্ধব উইকেটে তার আরও দ্রুত ব্যাট চালানো উচিত ছিল বলে মনে করেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সায়মন ডুল।

বাবর ৬৫ বলে ১১৫ রানের ইনিংস খেলার পরপরই তিনি ধারাভাষ্যকক্ষে বলে ওঠেন, ‘শতক হাঁকানো নিঃসন্দেহে দারুণ, পরিসংখ্যানও দারুণ জিনিস। কিন্তু সবার আগে দলীয় স্বার্থ দেখা উচিত।’

বাবরই নন শুধু, মন্থর ব্যাটিংয়ের জন্য এর আগে পাকিস্তান দলে বাবরের ওপেনিং পার্টনার মোহাম্মদ রিজওয়ানেরও সমালোচনা করে বিতর্কের জন্ম দিয়েছিলেন ডুল। করাচি কিংসের বিপক্ষে মুলতান সুলতানসের অধিনায়ক রিজওয়ান সেঞ্চুরি হাঁকালেও তার সেই ইনিংস পছন্দ হয়নি ডুলের।

সে ম্যাচে ৪২ বলে অর্ধশতক পূর্ণ করলে ডুল বলেন, ‘তোমার দলে ভালো ব্যাটার আছে, তুমি সাজঘরে ফিরে যাও রিজওয়ান।’ শুধু তাই নয়, রেজওয়ান সেঞ্চুরি হাঁকানোর পর তিনি বলেন, ‘অনেক সেঞ্চুরি দলের পরাজয়ের কারণ। রিজওয়ান শুরুতে যেসব বল নষ্ট করেছে সেসব কাজে লাগানো যেত।’

সে ম্যাচে অবশ্য অল্পের জন্য বেঁচে যান রেজওয়ান। ৩ রানে জয় পায় তার দল। তবে বাবরের ভাগ্য এতটা সুপ্রসন্ন হলো না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category