শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশে দেশে বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৯৫ Time View

আন্তর্জাতিক নারী দিবসে দেশে দেশে নানা দাবিতে বিক্ষোভ হয়েছে। বেশিরভাগ দেশেই নারীদের দাবি ছিল সমঅধিকার প্রতিষ্ঠার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৮ মার্চ) সমঅধিকার প্রতিষ্ঠার দাবিতে তুরস্কের ইস্তাম্বুলে নারীরা বিক্ষোভে নামেন। ব্যানার প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন তারা। তাদের ছত্রভঙ্গ করতে চড়াও হয় দেশটির আইনশৃঙ্খলা বাহিনীটি। এর পরও নারীরা মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হতে চাইলে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে পুলিশ।

নারী দিবসে বিক্ষোভ হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসেও। ফরাসি সরকারের অবসর সংক্রান্ত নীতিমালা সংস্কারের প্রতিবাদে রাস্তায় নামেন নারীরা। এ সময় এক আন্দোলনকারীরা জানান, দেশটিতে পুরুষদের তুলনায় গড়ে ৪০ শতাংশ কম উপার্জন করেন নারীরা। একইসঙ্গে তাদের পেনশনও পুরুষদের তুলনায় অনেক কম। তাই সুযোগ সুবিধা বাড়ানোর দাবি তোলেন তারা।

স্পেনের রাজধানী মাদ্রিদেও এদিন বিক্ষোভ হয়েছে। সমঅধিকার আদায়ের দাবিতে প্ল্যাকার্ড ব্যানার হাতে নানা স্লোগান দিতে দেখা যায় নারীদের।

লাল রঙের পোশাকে রাস্তায় নেমে সরকারবিরোধী নানা স্লোগান দেন ইসরাইলি নারীরা। বিচার ব্যবস্থা সংস্কারের প্রতিবাদে নারী দিবসের দিনও বিক্ষোভ করতে দেখা যায় তাদের। এ আইন পাশ হলে নারীরা বিভিন্ন ক্ষেত্রেই বাধার মুখে পরবে বলে মত আন্দোলনকারীদের। তাই সরকারের বিচার ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত তাদের জন্য বিপজ্জনক বলেও দাবি করা হয়। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category