শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

সেই ‘কার্ডম্যান’ লাহোজ এবার রোনালদোর মুখোমুখি

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩০২ Time View

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার মধ্যকার খেলার চেয়েও বেশি আলোচনায় এসেছিলেন রেফারি অ্যান্তোনিও মাতেও লাহোজ। সেই ম্যাচে কার্ডের পর কার্ড দেখিয়ে ‘কার্ডম্যান’ হিসেবে সমালোচিত হয়েছিলেন তিনি। এবার সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোদের ম্যাচ পরিচালনা করবেন লাহোজ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১টায় সৌদি প্রো লিগের ম্যাচে মুখোমুখি হবে আল-ইত্তিহাদ ও আল-নাসর। বিশ্বকাপের পর ম্যাচটিতে দেখা যাবে রেফারি লাহোজকে। তাতে কার্ড নিয়ে অত্যন্ত সতর্ক থাকা উচিত পর্তুগিজ তারকা রোনালদোর দলকে কিংবা প্রতিপক্ষকেও!
কাতার বিশ্বকাপে হলুদ কার্ড দেয়াকে প্রায় প্রতিযোগিতার পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এই রেফারি। সেদিন আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে মনে হয় কেবল দর্শকরাই হলুদ কার্ড পেতে বাকি ছিলেন। সুযোগ থাকলে সেটিও হয়তো দেখাতেন লাহোজ।

কোয়ার্টার ফাইনালের ম্যাচে এই রেফারি ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন। এর মধ্যে আর্জেন্টিনা দলকেই দেখানো হয়েছে ১০টি হলুদ কার্ড। কার্ড পেয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি ও তার সহকারীও। সেদিন হলুদ কার্ড দেখেছিলেন মেসিও।

নেদারল্যান্ডস দেখেছিল ৮টি হলুদ কার্ড। তার মধ্যে শেষ মুহূর্তে দেনজেল দামফ্রিজ দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। খেলা শেষে এতে চটে গিয়েছিলেন তারকা লিওনেল মেসি।

সংবাদমাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছিলেন। মেসি বলেছিলেন, ‘ফিফার উচিত গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে দক্ষ রেফারি রাখা। এ ধরনের রেফারিকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া ঠিক নয়।’
মেসির সেই বক্তব্যের পর ফিফা সিদ্ধান্ত নিয়েছিল, কাতার বিশ্বকাপের আর কোনো ম্যাচ লাহোজ পরিচালনা করবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category