শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন কিয়েভ

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ৩০৪ Time View

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন করে এই ক্ষেপণাস্ত্র ছুড়ে রুশ বাহিনী। খবর গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো নিশ্চিত করেছেন, রাশিয়ার হামলায় রাজধানীর প্রায় ৪০ শতাংশ বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে গেছে।

কিয়েভ ছাড়াও হামলা হয়েছে কৃষ্ণ সাগরীয় বন্দর অঞ্চল ওডিসা এবং দ্বিতীয় বৃহৎ শহর খারকিভে। এ দুটি অঞ্চলেও বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া যুদ্ধের সম্মুখভাগ থেকে দূরের শহরগুলোতেও বৃহস্পতিবার হামলার ঘটনা ঘটেছে।
রাশিয়ার নতুন হামলায় জাপোরিঝিয়ার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউক্রেনের জাতীয় গ্রিড থেকে আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

এর আগে বুধবার (৮ মার্চ) ইউক্রেনের বাখমুত শহরের পূর্বাঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনার। এক অডিও বার্তায় ওই অঞ্চলের সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নেয়া হয়েছে বলে জানান ওয়াগনার প্রধান ইয়েভেজেনি প্রিগোজিন।
টেলিগ্রামে প্রকাশিত এক অডিও বার্তায় ওয়াগনার প্রধান বলেন, বাখমুত শহরের পূর্ব পাশের সবকিছুই এখন ওয়াগনার বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category