শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নারী-পুরুষের সমতা অর্জনে ৩০০ বছর লাগবে: জাতিসংঘ

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩০৭ Time View

নারীর অধিকার নিয়ে বিশ্বব্যাপী কোনো অগ্রগতি লক্ষ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক নারী দিবসের আগে সোমবার (৬ মার্চ) এক বক্তব্যে তিনি বলেন, নারী-পুরুষের সমতা অর্জনে এখনও বহু পথ বাকি। বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, তাতে এই সমতা অর্জনে ৩শ’ বছরও লাগতে পারে।

গুতেরেস বলেন, মাতৃমৃত্যু, বাল্যবিবাহ, মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়াসহ নারীদের নানা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিশ্বজুড়ে নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে।

আফগানিস্তানের ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আফগানিস্তানে নারী ও মেয়েদের জনজীবন থেকে মুছে ফেলা হয়েছে। কিছু দেশে স্কুলে যাওয়া মেয়েরা অপহরণ ও হামলার ঝুঁকিতে রয়েছে।’
গত বছর জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা ইউএন ওম্যান জানায়, বর্তমান অগ্রগতির যে হার, তা অব্যাহত থাকলে বিশ্বের সব দেশ থেকে নারীর ওপর বৈষম্যবিষয়ক যাবতীয় আইনের বিলোপ ঘটতে সময় নেবে অন্তত ২৮৬ বছর। ১৪০ বছর লাগবে কর্মক্ষেত্রে পুরুষের সমমর্যাদা, বেতন, ক্ষমতা ও নেতৃত্বে আসতে। এছাড়া রাজনীতি ও পার্লামেন্টে পুরুষ জনপ্রতিনিধিদের সমকক্ষ হতে নারীদের সময় লাগবে কমপক্ষে আরও ৪০ বছর।

বিশ্বের বিভিন্ন দেশের সরকার, সুশীল সমাজকে এ বিষয়ে ‘সম্মিলিত পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category