মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

বাখমুত রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ ইউক্রেন: জেলেনস্কি

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২৮৩ Time View

পূর্বাঞ্চলের অন্যতম ‍গুরুত্বপূর্ণ শহর বাখমুত রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ ইউক্রেনের সেনারা। এমনটাই বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ইউক্রেনের শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠকের পর এক ভাষণে জেলেনস্কি এ অবস্থান ব্যক্ত করেন। খবর সিএনএনের।

জেলেনস্কি বলেছেন, বাখমুত রক্ষায় অভিযান চলমান থাকবে এবং ইউক্রেনের শীর্ষ জেনারেলরা এ অভিযানের তদারকি করছেন।

মস্কো যুদ্ধ শুরুর পর থেকেই বাখমুত দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু দীর্ঘ এক বছরেও সে চেষ্টা সফল হয়নি। তবে সম্প্রতি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন দাবি করেছেন, তার সেনারা বাখমুত ঘিরে ফেলেছে এবং এই অবস্থায় রাশিয়ার পক্ষ থেকে প্রতিশ্রুত অস্ত্র সহায়তা না পেলে এ অবস্থান ধরে রাখা সম্ভব হবে না।

তবে পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, রাশিয়া বাখমুতে বেশ অগ্রগতি অর্জন করেছে এবং সম্ভবত ইউক্রেনের বেশ কিছু সংখ্যক সেনা পিছু হটেছে। এ ধারণার প্রমাণ মেলে স্থানীয় কর্মকর্তাদের বক্তব্য থেকে। স্থানীয় এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সম্প্রতি বাখমুতের রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। বাখমুতের ডেপুটি মেয়র ওলেকজান্দর মার্চেঙ্কো বলেছেন, রাশিয়া এখনো শহরটির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

তবে শহর রক্ষার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি বাখমুতের পরিস্থিতি নিয়ে শীর্ষ জেনারেলদের সঙ্গে বৈঠক করেছেন। জেলেনস্কি বলেছেন, ‘তারা সেখান (বাখমুত) থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এবং সেখানে আরও সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন।’

জেলেনস্কি আরও বলেন, ‘হাইকমান্ড সর্বসম্মতভাবে এ অবস্থান সমর্থন করেছে। আমাদের সামনে অন্য কোনো অবস্থান গ্রহণের সুযোগ নেই। আমি সর্বাধিনায়ককে বলেছি, বখমুতে আমাদের সেনাদের সাহায্য করার জন্য উপযুক্ত বাহিনী খুঁজে বের করতে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category