শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

তারুণ্যের উচ্ছলতার অপেক্ষায় আর্মি স্টেডিয়াম

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৩১২ Time View

তারুণ্যের পাদচারণায় মুখরিত ও উচ্ছলতায় ভাসতে প্রস্তুত হচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়াম। বুধবার (৮ মার্চ) আয়োজিত হচ্ছে জয় বাংলা কনসার্ট। আরও একবার মুক্তিযুদ্ধের চেতনা উদ্ভাসিত হয়ে গানের ছন্দে মেতে উঠবে তরুণরা।

২০১৫ সাল থেকেই সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলা আয়োজন করে আসছে জয় বাংলা কনসার্ট। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিনটিকে স্মরণ করে এই আয়োজন। মহামারি করোনার কারণে ২ বছর পর মঞ্চে ফিরছে এই কনসার্ট। তবে পবিত্র শবেবরাতের কারণে ৭ মার্চের বদলে এবার আয়োজন করা হচ্ছে ৮ মার্চ।

তরুণদের মাঝে সাড়া ফেলা এই কনসার্টে সর্বশেষ ২০২০ সালে সরাসরি ৬০ হাজার দর্শক অংশ নেন। এ ছাড়া অনলাইন ও টেলিভিশনে প্রায় ২ কোটি মানুষ উপভোগ করেন কনসার্টটি। কনসার্টে চেনাজানা প্রিয় ব্যান্ড দলগুলোর গান সরাসরি উপভোগ করতে পারা বড় আকর্ষণ তরুণদের কাছে। এ ছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গানও মুগ্ধ করে তাদের। সর্বশেষ আয়োজনে কনসার্টে প্রথমবার যোগ দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাও। বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও ছিলেন সেই কনসার্টে।

এবারের কনসার্টে মঞ্চ কাঁপাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।
কনসার্টে অংশগ্রহণের জন্য বুধবার (১ মার্চ) থেকে নিবন্ধন শুরু হয় যা চলছে এখনও।

কনসার্টের মূল উদ্যোক্তা তারুণ্যের সংগঠন ইয়াং বাংলা জানায়, কনসার্টটি দেখতে বরাবরের মতোই কোনো টাকা লাগবে না। তবে নির্ধারিত সময়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে, সেখানেই মিলবে টিকিট। লিংকে গিয়ে ফটো আইডি হিসেবে কলেজের আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের কপি বা ড্রাইভিং লাইসেন্সের কপি ব্যবহার করতে হবে। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category