মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

পাকিস্তানে বোমা হামলায় নিহতদের সবাই পুলিশ সদস্য

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৮২ Time View

পাকিস্তানের বেলুচিস্তানে একটি পুলিশের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ৯ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। সোমবার (৬ মার্চ) বেলুচিস্তানের বোলান উপত্যকায় এ বোমা হামলায় ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

প্রতিবেদন মতে, বোলান পুলিশের সিনিয়র সুপারিনটিন্ডেন্ট (এসএসপি) কাচি মাহমুদ নোতেজাই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোলানের কামব্রি সেতুর কাছাকাছি এই বোমা হামলার ঘটনা ঘটে। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

এসএসপি কাচি মাহমুদ নোতেজাই জানিয়েছেন, প্রাথমিক আলামত বলছে যে, বোমা হামলাটি আত্মঘাতী ছিল। তবে বিস্তারিত তদন্তের পরই কেবল জানা যাবে আসলে কি ধরনের বোমা হামলা হয়েছিল। তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আরও কোনো বিস্ফোরক আছে কিনা তা নিশ্চিত করেছে এবং আলামত সংগ্রহ করেছে।

পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানীয় হাসপাতাল থেকে সিবির সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদ্দুস বিজেঞ্জো এই বিস্ফোরণের পেছনে দায়িদের তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, ‘যারা এমন কাপুরুষোচিত হামলায় জড়িত তারা কখনোই তাদের কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারবে না।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করে প্রদেশকে অগ্রসর হতে না দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।’ এ সময় তিনি জনগণকে আশ্বাস দিয়ে এবং নিহতদরে পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘জনগণের সমর্থনে এসব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।’

কোয়েটার সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট বলেছেন, তাদের হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং সব কনসালট্যান্ট, ডাক্তার, ফার্মাসিস্ট এবং প্যারামেডিকসসহ সব কর্মীর ছুটি বাতিল করে তাদের কাজে যোগ দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category