রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

গুরুতর আহত অমিতাভ বচ্চন

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩১১ Time View

শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন অমিতাভ বচ্চন। ভারতের হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে ঘটেছে বলে অভিনেতা তাঁর ব্লগে জানিয়েছেন।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারতের হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটিং করছিলেন তিনি। সেখানেই পাঁজরে চোট পান বিগ বি। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। তড়িঘড়ি করে অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ।

অভিনেতা তাঁর ব্লগে লিখেছেন, ‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে।’ তিনি আরো লেখেন, ‘ব্যথার জন্য ওষুধ খাচ্ছি। বাড়িতেই শুয়ে রয়েছি। কিন্তু প্রয়োজন মতো হাঁটাচলা করতে পারছি।’

এর আগেও আশির দশকেও তিনি শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন। কুলি ছবির শ্যুটিং করার সময় তিনি ভয়ানক আঘাত পেয়েছিলেন। সেই আঘাত এতটাই গুরুতর ছিল তখন অনেকেই ভেবেছিলেন যে বলিউডের শাহেনশাহের বুঝি সুস্থ হওয়া হলো না। এমনকি তাঁকে তো সেই সময় ক্লিনিক্যালি মৃত হিসেবে প্রায় ঘোষণা করে দেওয়া হয়েছিল। কিন্তু ভাগ্যের জোরে তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন, সুস্থ হয়ে ওঠেন। এখন আবার এই ৮০ বছরের অভিনেতা গুরুতর আঘাত পেলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category