মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

১০ মার্চ যুক্তরাষ্ট্র-কানাডায় মুক্তি পাচ্ছে ‘শনিবার বিকেল‍‍’

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২৮৬ Time View

দেশে মুক্তির আগেই আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’। ভারতের প্রতিষ্ঠান রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে  সিনেমাটি পরিবেশনা করছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)। অনেকের ভাষ্যে, এটি দেশের মার্কেটিং পলিসি হতে পারে। দেশের সিনেমার এদেশে মুক্তির আগেই কেন দেশের বাইরে মুক্তি পাবে?

তবে পরিচালকের ভাষ্যে, ‘সিনেমার পোস্টারের মতো এমন নস্টালজিক আর যাদুকরি কিছু আছে কিনা আমি জানি না। পাড়ায় পাড়ায় পোস্টার দেখে আমাদের রক্তে নাচন লাগতো। এখনো এতো বছর পরে এসেও, ইন্ডাস্ট্রিতে এতো দিন কাজ করার পরেও পাড়ার দোকানে-দোকানে, দেয়ালে-দেয়ালে পোস্টার আমার মনে সিনেমার নেশা ধরায়। সকাল সকাল এই ছবিগুলো পাঠানোর জন্য রিলায়েন্স এন্টারটেনমেন্টের সুমিত দাকে ধন্যবাদ। ধন্যবাদ আমাকে আমার ছোটবেলায় টাইম ট্র্যাভেল করানোর জন্য।’

‘শনিবার বিকেল’র দৃশ্য ফারুকী জানান, যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির জন্য ‘শনিবার বিকেল’র প্রাথমিক হল তালিকা পেয়েছেন। তবে তা চূড়ান্ত করে সোমবার (৬ মার্চ) নাগাদ দর্শককে জানাতে চান।

শনিবার বিকেলের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ফিলিস্তিনের ইয়াদ হুরানি, ভারতের পরমব্রত চ্যাটার্জি প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ছবিয়াল এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category