শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

আকস্মিক সিরিয়া সফরে মার্কিন সেনাপ্রধান

  • Update Time : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩২০ Time View

আকস্মিকভাবে সিরিয়া সফর করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল মার্ক মিলি। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে প্রায় আট বছর ধরে মার্কিন সেনা মোতায়েনকে এখনও ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন মার্ক মিলি।

শনিবার (৪ মার্চ) সিরিয়া সফরে গিয়ে জেনারেল মার্ক মিলি সাংবাদিকদের বলেন, ‘সিরিয়া এখনও আমাদের সেনাদের জন্য নিরাপদ নয়। অনেক ঝুঁকি আছে এখানে। আইএসের মতো জঙ্গি সংগঠনের কফিনে শেষ পেরেক না ঠোকা পর্যন্ত এ অঞ্চলে আমাদের লড়াই চলবে।’

 মিলির সফরের মধ্য দিয়ে সিরিয়ায় বাইডেন প্রশাসনের মনোযোগ আগের মতো একই রকম রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর বাশার আল-আসাদবিরোধী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) পক্ষ নেয় যুক্তরাষ্ট্র।
 
আইএসকে পরাস্ত করতেই মার্কিন সেনারা উত্তর-পূর্ব সিরিয়ায় এসডিএফকে সহায়তা করছে।  চার বছর আগে আইএসকে পরাস্ত করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এসডিএফ|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category