মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:১১ অপরাহ্ন
Title :
কুমিল্লায় চুরি করতে গিয়ে বারান্দার গ্রিলে আটকে গেল চোর সরিষাবাড়ীতে গলায় লিচু আটকে শিশুর মর্মান্তিক মৃত্যু সীমান্ত হত্যাকাণ্ড বসে বসে দেখবে না সরকার: পররাষ্ট্র উপদেষ্টা পাঞ্জাবের স্কুলগুলোতে ৩ মাসের গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে ঝড় তুলবেন ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা ৫ জন নয়, গাজীপুরে গলা কেটে হত্যা করা হয় ৪ জনকে: ফরেনসিকে মিলল চাঞ্চল্যকর তথ্য মমতা সরকারের সামাজিক প্রকল্প চালু রাখবেন শুভেন্দু: মন্ত্রিসভার প্রথম বৈঠক বিদেশী বিনিয়োগ আনা শুধু বিডার দায়িত্ব নয়: আশিক চৌধুরী নিরাপদ ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু

মার্চে মুক্তি পেলো মুক্তিযুদ্ধের দুই সিনেমা

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৮১ Time View

স্বাধীনতার মাসের প্রথম শুক্রবারেই  (৩ মার্চ) সিনেমায় আসলো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ’ওরা ৭ জন’। এটি পরিচালনা করেছেন খিজির হায়াত খান।

সিনেমায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, জাকিয়া বারী মম, খিজির হায়াত খান, সাইফ খান, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ, শাহরিয়ার ফেরদৌস সজীব, খালিদ মাহবুব তুর্য, হামিদুর রহমান, শিবা শানু, আজম খান প্রমুখ।

প্রযোজক সূত্রে যানা গেছে, দেশের ২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। এর আগে গতকাল সন্ধ্যা ৬টায় রাজধানীর মধুমমিতা হলে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার শো। এতে সাংবাদিক সহ শিল্পি কলাকুশলীদের মিলনমেলা দেখা যায়।
এ সময় ওরা ৭ জন সিনেমার অনিনেত্রী জাকিয়া বারী মম বলেন, এই সময়ে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমায় অভিনয় করা একটি চ্যালেঞ্জ আমি সেটা নেয়ার চেষ্টা করেছি। এই সিনেমার মাধ্যমে দর্শক নতুন একটি গল্প পাবে। এখানে জীবন আছে জীবনের গল্প আছে এ কারনে দর্শক সিনেমা হলে আসবে বলে মনে করেন এই অভিনেত্রী।

অভিনেত্রী অর্ষা বলেন, আমরা আমাদের চেষ্টাটুকু করেছি যাতে দর্শক বোর না হয়ে যায়। একই দিন মুক্তি পেয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষকে সহায়তার জন্য ফরাসি যুবক জ্যঁ কুয়ে ছিনতাই করেছিলেন ‌পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান।

তার দাবি ছিল, বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের জন্য ২০ টন ওষুধ ও চিকিৎসাসামগ্রী ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। এমন সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা  ‘জেকে ১৯৭১’।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সৌরভ শুভ্র দাশ।সিনেমাটি দেশের ঢাকা, রাজশাহী, চট্রগ্রামসহ বেশ কয়েকটি এলাকার মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category