সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

অসুস্থ হয়ে সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ২৮৭ Time View

ভারতের রাজনৈতিক দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন তিনি।

হাসপাতালের এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা এক বিবৃতিতে বলেন, সোনিয়া গান্ধীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

গত কয়েক বছর ধরেই বার বার অসুস্থ হয়ে পড়ছেন সোনিয়া গান্ধী। গত জানুয়ারিতেও তিনি শ্বসনতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সম্প্রতি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছিলেন সোনিয়া গান্ধী। ওই অধিবেশনের দ্বিতীয় দিনে তিনি রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category