রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ঢালিউডের নতুন নায়ক নিশো

  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩১৪ Time View

সিনেমায় কাজ করতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী তমা মির্জাকে সঙ্গে নিয়ে তার এ যাত্রা শুরু।

বর্তমানে ব্যস্ত ও সফল পরিচালক রায়হান রাফির পরিচালনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে আফরান নিশোর।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ সিনেমার মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে নিশো দর্শককে জানান দিয়েছেন তার নতুন পরিচয়।

চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিটেডের যৌথ প্রযোজনার এ সিনেমাটিতে একজন সুড়ঙ্গকর্মী হিসেবে ক্যামেরায় ধরা দেবেন নিশো।

নতুন এ সিনেমাটি প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘‘সুড়ঙ্গ’ আমার অনেক পছন্দের একটা গল্প। তাই টানা শুট করে এ সিনেমার কাজ শেষ করব।”

সিনেমার নায়ক নিশো বলেন, ‘টিমের সবাই হার্ড ওয়ার্কিং আর ডেডিকেটেড। তাই ভালো কিছু হবে আশা করি।’

সিনেমায় অভিনয়ের কারণে ছোট পর্দা থেকে কি বিদায় নিতে পারেন–এমন প্রশ্নে নিশো বলেন, ‘নাটকের মানুষ নিশো। তাই সিনেমায় অভিনয় করলেও নাটক বা ওয়েব সিরিজে কাজ করব না, তা নয়। ভালো গল্পে অবশ্যই দেখা যাবে।’

নিশো আরও জানান, সিনেমায় কাজ করার জন্য নিজেকে আলাদা করে প্রস্তুত করতে হয়। সুড়ঙ্গ সিনেমার জন্য তিনি নিজেকে তৈরি করতে ছয় মাস সময় ব্যয় করেছেন।

তাই সিনেমায় অভিনয় করার কারণে হয়তো আগের মতো ছোট পর্দায় কাজের সুযোগ কম পেতে পারেন তিনি। তবে নিয়মিত সিনেমায় অভিনয় করতে চান তিনি। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই প্রথম সিনেমার শুটিংয়ে অংশ নেবেন ব্যস্ত এ অভিনেতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category